এক ফালি চাঁদ উঠল আবার 

ওই আকাশ উজল করে 


সিয়াম নামের খুশবু এলো 

ফের মুমিনের ধারে 


ইবাদতে পূর্ণ হবে 

মুমিনেরই প্রাণ 

মাহে রমজান এলো মাহে রমজান 


ঘরে ঘরে শোনা যাবে 

কালা মোল্লার তিলাওয়াত 


দুহাত তুলে প্রভুর কাছে করবে মোনাজাত 

রমাদনেরই রওশনিতে সব ভেদাভেদ ভোলে

সবাই সবার জন্য দোয়া করবে হৃদয়ে খুলে 


হৃদয় মাঝে উঠবে জেগে 

সাম্য তারি গান 


আত্মতৃপ্তি নিয়ে মুমিন করবে প্রভুর ইবাদাত 


অন্তরে তার জাগবে আবার নব ইমানের স্বাদ 


দিন দুখিয়ার বৃত্তশালী 

এক কাতারে আজ 


শামিল হবে পড়তে তারা তারাবির নামাজ 


দিনশেষে ওই ক্লান্ত দেহে 

আবার রাত্রি জেগে 


প্রভুর রাহে নিজেকে বিলায় মুমিন আত্মত্যাগে 


মাওলা দিবে নিজের হাতে 

রোজার প্রতিদান