আমায় দিওয়ানা বানাইলো


আমায় দিওয়ানা বানাইলো আমায় পাগল বানাইলো  ।।

সোনার মাদিনা আমার প্রানের মাদিনা আমার  ।।

মন যে কারিল।।ঐ


এমন কাড়া কাড়িল মন নেই রে আর বাকি 

ইচ্ছে করে নয়ন ভরে মাদিনা দেখি

ইচ্ছে করে নয়ন ভরে মাদিনা দেখি।।

দিনে দিনে মাদিনার প্রেম বাড়তে লাগিল।ঐ


মাদিনার নাম যতই জপি ততই মধুর লাগে 

মধু মাখা নামটি আমায় যাদু করেছে

মধু মাখা নামটি আমায় যাদু করেছে ।।

মাদিনারি নামটি আমার জিকির হইল। ঔ


সেই নবীজির নূর দেহে লাগে যে পরশ 

খুশি হয়ে ধন্য হল খোদারই আরশ 

খুশি হয়ে ধন্য হল খোদারই আরশ।।

আরশেরই মেহমানদারী মাদিনারি নাম। ঐ